আজ শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে এই কার্যক্রম।
তিনি জানান, ঈদুল আজহার পরের দিন শুক্রবার কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় কোরবানির পশুর বর্জ্য ও আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় ও দায়িত্ব অবহেলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক দরখাস্তের নির্দেশ দেন।
'এই কার্যক্রমের অংশ হিসেবেই শনিবার সকালেই মূলত হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজউক,' জানান তিনি।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন