অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে মোসাদ্দেকের পাশাপাশি ফিরেছেন মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের শেষ ওয়ানডেতে ফেরানো হয়েছিল তানজিম হাসানকে। তাকে নিয়ে স্কোয়াড ছিল ১৬ জনের। তবে চোটের কারণে এখন লম্বা সময়ের জন্য মাঠে বাইরে ছিটকে পড়েছেন এই পেসার।
মোসাদ্দেককে নেয়া ও আফিফকে দলে
নেয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
‘আফিফ আরেকটু বেশি সুযোগ পেতে
পারতো। তবে এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল বদল করেছি।’ ‘মোসাদ্দেককে আমরা চিন্তা
করছি, যেখানে আফিফ ব্যাটিং করে ছয় নম্বরে, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং
করছে এবং এই পজিশনে তার স্কিল লেভেলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। সে অভিজ্ঞ
ক্রিকেটার। আগেও খেলেছে এবং প্রিমিয়ার লীগে খুব ভালো ফর্মে আছে এবং পাশাপাশি অলরাউন্ড
সামর্থ্যও আমরা কাজে লাগাতে পারবো। তিনি যদি আসেন, আমাদের ভারসাম্য আরও একটু ভালো হয়।
আমরা পাঁচজন ব্যাটসম্যান নিয়ে খেলি। ছয় নম্বরে বোলালের একটু অভাব অনুভূত করি। আমার
মনে হয় মোসাদ্দেক সেই কাজটা খুব ভালোমতো করতে পারবে।’
সোহানের দলে ফেরা কিছুটা বিস্ময়করই।
সর্বশেষ খেলেছেন তিনি ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই সিরিজে ভালো করতে পারেননি।
এবারের ঢাকা লীগে ৮ ইনিংসে ফিফটি করেছেন মোট একটি।
তাকে জায়গা দিতে বাদ পড়া মাহিদুল
ইসলাম অঙ্কন সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচ খেলে সম্ভাবনার ছাপ রেখেছিলেন কিছুটা।
চলতি ঢাকা লীগে ৮ ইনিংসে ৭৮.৮০ গড়ে রান করেছেন ৩৯৪, যা এখনও পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ।
এই পরিবর্তনের কারণও তুলে ধরলেন
প্রধান নির্বাচক।
‘মাহিদুল অঙ্কনের জায়গায় নুরুল
হাসান সোহানকে আমরা এনেছি। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে হলো, অঙ্কনকে আমাদের কাছে মনে
হচ্ছে এবং প্রিমিয়ার লীগে টপ অর্ডারে ব্যাটসম্যান। নাম্বার চার, পাঁচ, সেখানে তিনি
ব্যাটিং করেন। সোহান ব্যাটিং করেন ছয়-সাতে। আমরা আসলে উইকেট-কিপার ব্যাটসম্যান চিন্তা
করছি, সে হয়তো ছয় বা সাতে ব্যাটিং করবে। সেই জায়গাতে আমাদের কাছে মনে হচ্ছে অঙ্কনের
থেকে সোহান বেশি স্কিলফুল। সোহানের স্কিলটা বেশি কাজে লাগবে। এইজন্য আসলে এই পরিবর্তনটা
করা।’
অস্ট্রেলিয়া দল ঢাকায় পা রাখবে
শুক্রবার। প্রথম দুই ওয়ানডে ম্যাচ আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার, মিরপুর স্টেডিয়ারম।
খেলা শুরু বেলা ১১টায়।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী
হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত,
তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির
ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা। দলে ফেরা: মোসাদ্দেক
হোসেন ও নুরুল হাসান সোহান। বাদ: আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন