সংবাদ

এসপি-ডিসি পরিচয়ে প্রতারণা, ৩৮ সিম জব্দ

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

এসপি-ডিসি পরিচয়ে প্রতারণা, ৩৮ সিম জব্দ
৩৮টি সিম ও ৪টি মুঠোফোনসহ ডিবির হাতে গ্রেপ্তার হওয়া প্রতারক নাঈম হোসেন। ছবি : সংবাদ

নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডির এসপি ও ডিসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাঈম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি মুঠোফোন ও বিভিন্ন কোম্পানির ৩৮টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেপ্তার নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, গত ২৫ মে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিও ওষুধ ব্যবসায়ীর কাছে ফোন করেন। তিনি দাবি করেন, ওই ব্যবসায়ীর ওষুধ খেয়ে এক শিশু মারা গেছে এবং ৫ লাখ টাকা না দিলে মামলা করা হবে। মামলা থেকে বাঁচতে ওই ব্যবসায়ী ২০ হাজার ৩০০ টাকা পাঠান। এর কয়েক দিন পর ৩০ মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ এজেন্টকে ফোন করে ৪০ হাজার টাকা দাবি করেন। অনলাইনের জুয়ার লেনদেনের মামলা দেওয়ার ভয় দেখিয়ে এই টাকা চাওয়া হয়েছিল।

পুলিশ সুপার আরও জানান, এসব অভিযোগের পর জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নাঈম হোসেনকে শনাক্ত ও গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসি, এসপি, ডিসি এমনকি বড় রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতারণার শিকার হয়েছেন।

গ্রেপ্তার নাঈমের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

এসপি-ডিসি পরিচয়ে প্রতারণা, ৩৮ সিম জব্দ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত