১৭ বছর বয়সী আনকোরা এক ছেলে ১৯৫৮ বিশ্বকাপে যা করেছিলেন, ফুটবল ইতিহাসে এখনও তা রূপকথা হয়ে আছে। তুমুল তোলপাড় তুলে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার পথে ফাইনালে দু’টি গোল করেছিলেন পেলে। সেই ফাইনালে যে জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন তিনি, সেটিই এখন উঠছে নিলামে।
গোটা বিশ্ব যখন ভাসবে বিশ্বকাপ
জোয়ারে, সেই সময়ই চলবে সর্বকালের সেরা ফুটবলারদের একজন বলে বিবেচিত এই তারকার গৌরবের
স্বাক্ষী হয়ে থাকা স্মারকটির নিলাম। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এই নিলাম চলবে
বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান সোদেবি’জ।
চারু ও আলংকারিক শিল্পকর্ম, গহনা
এবং সংগ্রাহ্য বস্তুর বিশ্বের সবচেয়ে বড় ব্রোকার প্রতিষ্ঠানগুলোর একটি এই সোদেবি’জ।
ধারণা করা হচ্ছে, ৬০ লাখ ডলার
পর্যন্ত দাম উঠতে পারে জার্সিটির। সেক্ষেত্রে এটি হবে পেলের স্মৃতিচিহ্নগুলোর মধ্যে
বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান স্মারক।
২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর
বয়সে মারা যান তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার এই কিংবদন্তি।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন