সংবাদ

মেসির অবসরের বিষয়ে যা বললেন স্কালোনি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১০:০১ পিএম

মেসির অবসরের বিষয়ে যা বললেন স্কালোনি

এ বারের ফুটবল বিশ্বকাপে খেলবেন কিনা সেটা নিয়েই এক সময় সংশয় ছিল। তবে জল্পনা দূর করে লিওনেল মেসি বিশ্বকাপে খেলছেন। কিন্তু এরপর? বিশ্বকাপ শেষ হলে কি তাকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ দিকে, চোটের কারণে প্রথম অনুশীলনে আলাদা করে গা ঘামিয়েছেন মেসি।

৩৮ বছর বয়স মেসির। পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। তা হলে এবারই কি শেষ অভিযান? এক সাক্ষাকার স্কালোনি বলেছেন, ‘যত দিন ইচ্ছা তত দিন খেলতে পারে মেসি। আমরা জানি ও কেমন খেলে। তাই ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নামবে দেখে অবাক হইনি।’

স্কালোনি জানিয়েছেন, মেসি এতগুলি রেকর্ড ভাঙা এবং এত ট্রফি জেতার পরেও ফুটবলের প্রতি আবেগ এবং ক্ষুধার কারণে সব সময়ে শীর্ষে থাকতে চান। স্কালোনির কথায়, ‘মেসি সব সময় সেরা থাকতে চায়। সব সময় দেখিয়ে দেয় যে ও আরও কিছু জিততে চায়।’

বিশ্বকাপ এবার আগের চেয়ে বেশি সময় ধরে চলবে। মেসির ধকল কী ভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে মুখ খুলেছেন স্কালোনি। তার ব্যাখ্যা, জোর করে মেসির উপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না। পুরোটাই মৌখিক সম্মতির ভিত্তিতে, একসঙ্গে সিদ্ধান্ত নেয়া হবে।

স্কালোনি বলেছেন, ‘আমরা যাই সিদ্ধান্ত নিই, ওকে আগে জিজ্ঞাসা করি। এখানে বসে বলা মুশকিল যে আমি ঠিক কী কী করবো। আমি আগে মেসির সঙ্গে কথা বলে নেবো এবং দেখবো ও আমার কথায় রাজি কিনা। এ ভাবেই হওয়া উচিত বিষয়টা। অনেক সমস্যা উপেক্ষা করে মেসি আমাদের হয়ে খেলে। অনেক কিছু দিয়েছে দেশকে।’

এ দিকে, চোটের কারণে প্রথম অনুশীলনে আলাদা করে গা ঘামিয়েছেন মেসি। কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে মেসিকে আলাদা অনুশীলন করতে দেখা গিয়েছে। এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি। গত ২৪ মে পর থেকে খেলেননি। পেশির ক্লান্তিও রয়েছে। ফিজিয়োথেরাপি দলের সঙ্গে আলাদা করে পরিশ্রম করছেন মেসি। বাকি যাদের চোট রয়েছে, তারাও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। প্রত্যেকেরই শারীরিক অবস্থা ভালো বলে জানা গিয়েছে।

অধিনায়ক লিওনেল মেসির অবস্থা আশাব্যঞ্জক হলেও হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে মূল টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট রাখার পরিকল্পনা করছে কোচ। ডান হাঁটুর ল্যাটেরাল লিগামেন্টে চোট পেয়ে প্রায় ৫০ দিন মাঠের বাইরে থাকা রোমেরো পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন এবং সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবে অনুশীলনও করেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তিনি এখন থেকেই খেলার জন্য প্রস্তুত। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুলে ছোট একটি চিড় ধরা পড়েছে। ইউরোপা লীগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় এই চোট পান তিনি। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি এবং আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনাই বেশি।

তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ বাঁ হাঁটুতে আঘাতের কারণে চিকিসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক রিপোর্ট ইতিবাচক হওয়ায় তাকে প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে। অন্যদিকে নিকোলাস গনসালেস পেশির চোট থেকে সেরে উঠলেও তাকে নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে প্রস্তুতি ম্যাচ দুটিতে তার খেলার সম্ভাবনা খুবই কম।

লিয়ান্দ্রো পারেদেসও পেশির চোট কাটিয়ে ওঠার পথে রয়েছেন। তাকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে না খেললেও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ গনসালো মন্তিয়েল। উরুর কোয়াড্রিসেপস পেশিতে গ্রেড-২ মাত্রার চোট ধরা পড়েছে তার। সময়মতো সুস্থ হতে না পারলে স্কোয়াডে তার জায়গায় নিকোলাস কাপালদো কিংবা আগুস্তিন গিয়াইকে বিবেচনা করা হতে পারে।

নাহুয়েল মলিনাও প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তার চোট তুলনামূলক হালকা ছিল এবং কোনো জটিলতা না হলে বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

মেসির অবসরের বিষয়ে যা বললেন স্কালোনি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত