প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে নেমেই বেলজিয়ামকে জেতালেন রোমেলু লুকাকু। এই তারকা স্ট্রাইকারের প্রত্যাবর্তনের রাতে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে ইতিবাচক বার্তা দিয়েছে বেলজিয়াম। অন্য ম্যাচে মাদাগাস্কারকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো।
১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের
কথা মাথায় রেখে দুই দলের কোচই সেরা একাদশ মাঠে নামান। ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায়
বেলজিয়াম। ম্যাক্সিম ডি কুইপারের পাসে নিখুঁত
শটে ক্রোয়াটদের জাল কাঁপান বেলজিয়াম অধিনায়ক তিলেমান্স। তার এই গোলেই লিড নিয়ে প্রথমার্ধ
শেষ করে সফরকারীরা।
প্রথমার্ধের শেষের দিকে লুকা
মদ্রিচের চমংকার শট ফিরিয়ে দেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ থিবো কুর্তোয়া। ম্যাচের
এক ঘণ্টার মাথায় সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ক্রোয়েশিয়া। কিন্তু আনতে বুদিমিরের হেড
ক্রসবারে লেগে ফিরে আসে।
ম্যাচের শেষ ১৭ মিনিটের জন্য
বেলজিয়াম লুকাকুকে মাঠে নামায়। যিনি জাতীয় দলের জার্সিতে সবশেষ খেলেছিলেন ২০২৫ সালের
৯ জুন। এই ম্যাচে ফিরেই গোলের দেখা পান বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। যোগ
করা সময়ের শেষ মুহূর্তে হান্স ভানাকেনের লম্বা পাসে বক্সে ঢুকে ক্রোয়াট গোলকিপারকে
পরাস্ত করেন লুকাকু।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে বেলজিয়াম
‘জি’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ মিসর, ইরান এবং নিউজিল্যান্ড।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন