সংবাদ

ডিজিটাল সেবার লক্ষ্য নিয়ে ‘ঈদগাঁও সিটি ডটকম’-এর যাত্রা শুরু

প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০২:১৯ পিএম

ডিজিটাল সেবার লক্ষ্য নিয়ে ‘ঈদগাঁও সিটি ডটকম’-এর যাত্রা শুরু
‘ঈদগাঁও সিটি ডটকম’-এর তরুণ উদ্যোক্তারা। ছবি : সংবাদ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘ঈদগাঁও সিটি ডটকম’ (EidgaonCity.com)। স্থানীয় তরুণদের সংগঠন ‘আলোক বর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

সোমবার (১ জুন) ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা জানান, এটি কেবল একটি ওয়েবসাইট নয়, বরং ঈদগাঁও উপজেলার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবামূলক তথ্যভাণ্ডার।

এই প্ল্যাটফর্মে এক ক্লিকেই মিলবে উপজেলার ইতিহাস, শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, ব্যবসা-বাণিজ্য ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচিতি। এ ছাড়া জরুরি সেবার যোগাযোগ নম্বর, স্থানীয় সংবাদ এবং নাগরিক সেবাসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য এখানে সংরক্ষণ করা হয়েছে। দেশ-বিদেশের মানুষের কাছে ঈদগাঁওর সম্ভাবনা ও অর্জনকে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ঈদগাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো. আশফাক উদ্দীন আরফাত বলেন, ‘প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে স্থানীয় তথ্যকে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা সময়ের দাবি। একদল স্বপ্নবাজ তরুণের এই সম্মিলিত প্রচেষ্টা তথ্যপ্রাপ্তিকে আরও সহজ করবে।’

এই উদ্যোগের পেছনে রয়েছেন আলোক বর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ জোনায়েদ, সহসভাপতি ইমরান বাইতুল, সম্পাদক সালাহ উদ্দিন সাইফ এবং সদস্য ইউছুফ, মো. ফারুক, ইব্রাহিম, জিসান ও তৌহিদুল ইসলাম। উদ্যোক্তারা জানান, সময়ের প্রয়োজনে ভবিষ্যতে এই সাইটে আরও নতুন নতুন তথ্য ও সেবা যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিজিটাল সেবার লক্ষ্য নিয়ে ‘ঈদগাঁও সিটি ডটকম’-এর যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘ঈদগাঁও সিটি ডটকম’ (EidgaonCity.com)। স্থানীয় তরুণদের সংগঠন ‘আলোক বর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

সোমবার (১ জুন) ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা জানান, এটি কেবল একটি ওয়েবসাইট নয়, বরং ঈদগাঁও উপজেলার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবামূলক তথ্যভাণ্ডার।

এই প্ল্যাটফর্মে এক ক্লিকেই মিলবে উপজেলার ইতিহাস, শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, ব্যবসা-বাণিজ্য ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচিতি। এ ছাড়া জরুরি সেবার যোগাযোগ নম্বর, স্থানীয় সংবাদ এবং নাগরিক সেবাসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য এখানে সংরক্ষণ করা হয়েছে। দেশ-বিদেশের মানুষের কাছে ঈদগাঁওর সম্ভাবনা ও অর্জনকে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ঈদগাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো. আশফাক উদ্দীন আরফাত বলেন, ‘প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে স্থানীয় তথ্যকে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা সময়ের দাবি। একদল স্বপ্নবাজ তরুণের এই সম্মিলিত প্রচেষ্টা তথ্যপ্রাপ্তিকে আরও সহজ করবে।’

এই উদ্যোগের পেছনে রয়েছেন আলোক বর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ জোনায়েদ, সহসভাপতি ইমরান বাইতুল, সম্পাদক সালাহ উদ্দিন সাইফ এবং সদস্য ইউছুফ, মো. ফারুক, ইব্রাহিম, জিসান ও তৌহিদুল ইসলাম। উদ্যোক্তারা জানান, সময়ের প্রয়োজনে ভবিষ্যতে এই সাইটে আরও নতুন নতুন তথ্য ও সেবা যুক্ত করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত