সংবাদ

রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী রুবা মজুমদার-এর নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতোমধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।

গানটির কথায় উঠে এসেছে মনের দ্বিধা কাটিয়ে প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার আহ্বান। ‘রেখো না দ্বিধা মনে, বলে দাও কানে কানে’— এমন আবেগঘন কথামালার মধ্য দিয়ে ফুটে উঠেছে প্রেম, প্রত্যাশা এবং অনুভূতি প্রকাশের সৌন্দর্য।

‘মেঘে ঢাকা চাঁদ’ গানের কথা ও সুর করেছেন এস. আই. খোকন। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবা মজুমদার।

নতুন গান প্রসঙ্গে রুবা বলেন, “ভীষণভাবে চাই গানটা মানুষের কাছে পৌঁছাক। মানুষ বাংলা গানের চর্চা ও অভ্যাসে থাকুক। আরও ভালো ভালো গান করতে চাই, সুন্দর গান গাইতে চাই। আমাদের বাংলা সিনেমাতেও গান করার ইচ্ছা রয়েছে।”

গানটির ভিডিও নির্মাণ ও পরিচালনা করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ এবং রুবা মজুমদার। ভিডিওটির চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বও পালন করেছেন পলাশ।

সংগীতাঙ্গনে রুবা মজুমদার একটি পরিচিত নাম। তিনি সরকারি সংগীত কলেজ থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি ছায়ানট-এ সাত বছর ফোক ও ধ্রুপদি সংগীতে প্রশিক্ষণ নিয়েছেন।

তার নেতৃত্বে রয়েছে ঢাকা ফোকস নামের একটি ব্যান্ড, যারা মূলত ফোক ফিউশন ও কান্ট্রি মিউজিক নিয়ে কাজ করে। ২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট-এ গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে আরটিভি ফোক স্টেশন-এর মাধ্যমে আরও জনপ্রিয়তা অর্জন করেন।

এরই মধ্যে জি-সিরিজ এবং লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি মৌলিক ও ফোক গান। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত নতুন গান প্রকাশ করে আসছেন এই শিল্পী।

বর্তমানে নতুন কিছু মৌলিক গান নিয়ে কাজ করছেন রুবা মজুমদার। পাশাপাশি ‘ঢাকা ফোকস’ ব্যান্ডের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে স্টেজ শোতেও অংশ নিচ্ছেন তিনি। নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’ নিয়েও শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা তার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত