সংবাদ

অপূর্ব-নিহার ‘অচেনা আমি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

অপূর্ব-নিহার ‘অচেনা আমি’

সম্প্রতি দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘অচেনা আমি’ শিরোনামের এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ব নিজেই। নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে। বসুন্ধরা সিমেন্ট নিবেদিত ‘অচেনা আমি’ প্রকাশ পায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।

নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। নির্মাতার ভাষ্য, রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত এই নাটকে প্রেমের পাশাপাশি মানুষের জীবনের উপলব্ধি ও প্রিয়জনকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার আবেগঘন গল্প উঠে এসেছে। অংশু বলেন, “এ ধরনের কাজ আগে করা হয়নি। অপূর্ব যখন গল্পটি আমার সঙ্গে শেয়ার করে, তখনই ভালো লেগে যায়। গল্প শুনেই এর ভিজ্যুয়াল পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলাম।” এটি দ্বিতীয়বারের মতো কোনো নাটকের চিত্রনাট্য লিখলেন অপূর্ব।

এর আগে নিজের পরিচালিত একটি টেলিফিল্মের চিত্রনাট্য করেছিলেন তিনি। নির্মাতা আরও বলেন, “অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্ব দারুণ দক্ষ। তার গল্পে যেমন আবেগ ও বার্তা থাকে, তেমনি থাকে সিনেমাটিক আবহ। ‘অচেনা আমি’তেও দর্শক তেমন কিছুই দেখতে পাবেন।”

এদিকে নাটকের পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব লিখেছেন, “সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

অপূর্ব-নিহার ‘অচেনা আমি’

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত