তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালীসহ বিভিন্ন ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এর আগে দুপুরে তিনি বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে বিকেল ৪টায় তিনি সরাসরি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান। পরিদর্শনের শুরুতেই তিনি তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
বালুখালী ক্যাম্প থেকে হাকান ফিদান ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তিনি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ও আন্তর্জাতিক সহায়তার বিষয়েও তিনি তথ্য সংগ্রহ করেন।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহমদ জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে ক্যাম্প এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সফর সম্পন্ন হয়েছে।
দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই পরিদর্শনের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় তার দেশের জোরালো সমর্থন আবারও প্রকাশ করেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন