চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জায়েদ খান এবং ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবার প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন একটি টেলিভিশন অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্রের
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা টিভি–এর জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট
উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন সজল। অনুষ্ঠানটির ইতিহাসে এই
প্রথম একই মঞ্চে দেখা যাবে দুই জনপ্রিয় তারকাকে।
জায়েদ খান জানান,
এটি তাদের প্রথম মুখোমুখি আড্ডা। অনুষ্ঠানে সজলের সঙ্গে নানা খুনসুটি, হাস্যরসাত্মক
মুহূর্ত এবং জনপ্রিয় গান ‘কন্যা’র সঙ্গে বিশেষ পারফরম্যান্সও রয়েছে। পাশাপাশি সজল তার
ব্যক্তিগত জীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা অজানা গল্প দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
জানা গেছে, অনুষ্ঠানে সজল তার দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতি, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ
অধ্যায়, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তার
জীবনের কিছু অজানা দিকও উঠে এসেছে এই পর্বে।
আয়োজকদের প্রত্যাশা,
দুই তারকার প্রাণবন্ত উপস্থিতি, আন্তরিক আলাপচারিতা এবং বিনোদনপূর্ণ পরিবেশ দর্শকদের
জন্য পর্বটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলবে।
‘ফ্রাইডে নাইট উইথ
জায়েদ খান’-এর নতুন পর্ব আগামী ৫ জুন, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় সম্প্রচারিত
হবে। টেলিভিশনের পাশাপাশি অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মেও উপভোগ করতে পারবেন দর্শকরা।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন