সংবাদ

প্রচারে আসছে প্রত্যয়ের প্রথম ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

প্রচারে আসছে প্রত্যয়ের প্রথম ধারাবাহিক

সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রত্যয় খান এবার অভিনয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী ৭ জানুয়ারি থেকে এটিএন বাংলা-এ প্রচার শুরু হবে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘এই শহর এই পরিবার’।

ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। এতে প্রত্যয়ের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও জারা নূর।

নাটকে প্রত্যয় খানকে দেখা যাবে ‘অপু’ চরিত্রে। কয়েক মাস আগে এর নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দর্শকের সামনে আসছে ধারাবাহিকটি।

নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রত্যয় খান বলেন, ছোটবেলায় পরিচালক পার্থ সরকার-এর একটি নাটকে অভিনয় করলেও পরিণত বয়সে এটিই তার প্রথম ধারাবাহিক নাটক। তিনি জানান, শুধু অভিনয়ই নয়, নাটকের পুরো ব্যাকগ্রাউন্ড স্কোর ও অডিও প্রোডাকশনের দায়িত্বও তিনি নিজেই পালন করেছেন। ফলে নাটকটির সঙ্গে তার সম্পৃক্ততা আরও গভীর। প্রত্যয়ের ভাষ্য, নাটকের গল্প অত্যন্ত চমৎকার এবং দর্শক এটি আগ্রহ নিয়ে উপভোগ করবেন বলেই তার বিশ্বাস। একই সঙ্গে তিনি নাটকের নির্মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধারাবাহিকটির শিরোনাম সংগীত ‘এই শহর এই পরিবার’ লিখেছেন ও সুর করেছেন শফিক তুহিন। গানটিতে প্রত্যয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।

নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শামীমা নাজনীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু, আহমেদ শিবলু এবং শাওন মজুমদারসহ আরও অনেকে। নির্মাতার প্রত্যাশা, পারিবারিক গল্পনির্ভর এই ধারাবাহিকটি দর্শকদের বিনোদনের পাশাপাশি জীবনের নানা সম্পর্কের গল্পও তুলে ধরবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

প্রচারে আসছে প্রত্যয়ের প্রথম ধারাবাহিক

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত