সংবাদ

গানে ফিরলেন নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

গানে ফিরলেন নুসরাত ফারিয়া

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও হাজির হয়েছেন কণ্ঠশিল্পী হিসেবে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে নতুন গান ‘লোকে বলে’ নিয়ে সংগীতাঙ্গনে ফিরেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুটা হয়েছিল রেডিও জকি হিসেবে। পরে টেলিভিশন উপস্থাপনা, মডেলিং এবং অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে বিনোদন অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন ফারিয়া। ২০১৫ সালে আশিকী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

তবে অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের উপস্থিতি জানান দেন ফারিয়া। ২০১৮ সালে প্রীতম হাসান-এর সুরে ‘পটাকা’ গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ২০২০ সালে মাস্টার ডি-এর সঙ্গে ‘আমি চাই থাকতে’ এবং ২০২৩ সালে মামজি স্ট্রেঞ্জার-কে নিয়ে ‘বুঝি না তো তাই’ গান প্রকাশ করেন।

দীর্ঘ বিরতির পর এবার তিনি ফিরেছেন ‘লোকে বলে’ গান নিয়ে। ফোক ও পপ ঘরানার মিশেলে তৈরি গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানের মিউজিক ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

সম্প্রতি এসভিএফ এবং বিলিং মিউজিক-এর ইউটিউব চ্যানেলে একযোগে প্রকাশিত হয়েছে গানটি। প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে ‘লোকে বলে’।

গানটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, “‘বুঝি না তো তাই’ প্রকাশের পরই ‘লোকে বলে’ গানের পরিকল্পনা শুরু হয়েছিল। কথা, সুর ও সংগীত নিয়ে দীর্ঘ সময় কাজ করার পর গানটি তৈরি হয়। তবে নানা কারণে প্রকাশে বিলম্ব হয়েছে। এতদিন নিজের প্লেলিস্টে রেখে গানটি শুনতাম এবং ভাবতাম কবে এটি শ্রোতাদের কাছে পৌঁছাবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।”

তিনি আরও বলেন, “এসভিএফ গানটির ভিডিও নির্মাণ করেছে ঠিক যেভাবে আমি কল্পনা করেছিলাম। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, গানটি দর্শক-শ্রোতাদের ভালোবাসা পাচ্ছে। এতে মনে হচ্ছে কণ্ঠশিল্পী হিসেবে আমার যাত্রা এখনও অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।”

উল্লেখ্য, অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি গত আট বছরে ধীরে ধীরে সংগীতাঙ্গনেও নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন নুসরাত ফারিয়া। ‘লোকে বলে’ সেই যাত্রারই নতুন সংযোজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

গানে ফিরলেন নুসরাত ফারিয়া

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত