সংবাদ

প্রকাশ্যে সুমী শারমীনের কণ্ঠে ‘রোদ্দুর কোলাহল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

প্রকাশ্যে সুমী শারমীনের কণ্ঠে ‘রোদ্দুর কোলাহল’

সংগীতশিল্পী সুমী শারমীন-এর কণ্ঠে নতুন মৌলিক গান ‘রোদ্দুর কোলাহল’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন সুমী শারমীন নিজেই। এর আগে তিনি একাধিক গানের গীতিকার হিসেবেও কাজ করেছেন। ‘রোদ্দুর কোলাহল’ গানটির সুর, সংগীতায়োজন ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান সায়েক। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা-দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

সুমীর আগেও বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশিত হলেও অল্প সময়ে এত ব্যাপক সাড়া পাওয়া গানের সংখ্যা তুলনামূলক কম। সেই বিবেচনায় ‘রোদ্দুর কোলাহল’ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুমীর শুভাকাঙ্ক্ষীরাও। কণ্ঠদানের পাশাপাশি মিউজিক ভিডিওতেও তিনি ছিলেন সাবলীল। বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু-ও গানটির প্রশংসা করেছেন। গানটি প্রসঙ্গে সুমী শারমীন বলেন, “শান সায়েক ভাইয়ের সুরে অন্যরকম মুন্সিয়ানা আমাকে সবসময়ই মুগ্ধ করে। একদিন গভীর রাতে তিনি ফোন করে একটি গানের কথা লিখতে বললেন। আমি চার লাইন লেখার পর তিনি সুর করে শোনান। পরে আমাকে কণ্ঠ দিতে বলেন।

পুরো কম্পোজিশন নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা আমার নেই। তবে আনন্দের বিষয় হলো, ‘রোদ্দুর কোলাহল’ মাত্র তিন দিনেই ১০ হাজার ভিউ অতিক্রম করেছে। সংখ্যাটা ছোট বা বড় যাই হোক, আমার জন্য এটি অনেক সম্মানের। ভালো গানের কদর আছে—এই বিশ্বাস নিয়েই গান করি। আজ সেই বিশ্বাসের জয় হয়েছে। এজন্য আমি শ্রোতাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “আমার গানের নিয়মিত শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ ধন্যবাদ শান সায়েক ভাইকে, যিনি আমাকে সবসময় অনুপ্রাণিত করেন।” উল্লেখ্য, ‘রোদ্দুর কোলাহল’ গানটি প্রকাশিত হয়েছে ‘মিউজিক আলফা’ ইউটিউব চ্যানেলে। সুমী শারমীনের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘পাশ কেটে যেতে পারো’, ‘চল বেঁচে থাকি’, ‘হার মানা হার’ ও ‘প্রিয় ডাক নাম’।

সংগীতচর্চার পাশাপাশি সুমী শারমীন একজন নিয়মিত লেখকও। বই লেখার পাশাপাশি তিনি গীতিকার হিসেবেও সক্রিয়। ২০২৩ সালে তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন-এ গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত ও আধুনিক গান পরিবেশনেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পরিবার—বিশেষ করে বাবা-মা, ভাই-বোন, স্বামী ও সন্তান তাঁর সৃজনশীল কাজের প্রধান অনুপ্রেরণা বলে জানান এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

প্রকাশ্যে সুমী শারমীনের কণ্ঠে ‘রোদ্দুর কোলাহল’

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত