জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। ২৮টি বিভাগে মোট ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে এ বছরের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবার আজীবন সম্মাননা বিভাগে যৌথভাবে মনোনীত হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। এছাড়া মরণোত্তর আজীবন সম্মাননা পাচ্ছেন তারেক মাসুদ ও আব্দুল লতিফ বাচ্চু।
এ বছরের শ্রেষ্ঠ
চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছে সাঁতাও। চলচ্চিত্রটির জন্য পরিচালক কে
এম হালিমুজ্জামান শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাচ্ছেন।
শ্রেষ্ঠ অভিনেতা
(প্রধান চরিত্র) বিভাগে আফরান নিশো পুরস্কার পাচ্ছেন সুড়ঙ্গ সিনেমার জন্য। একইভাবে
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন আইনুন নাহার পুতুল, ‘সাঁতাও’ চলচ্চিত্রে
অভিনয়ের জন্য।
পার্শ্বচরিত্রে
শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনির আহাম্মেদ (‘সুড়ঙ্গ’) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন নাজিয়া
হক অর্ষা (‘ওরা সাত জন’)। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন খন্দকার
রশিদ আহমেদ (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’) এবং কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পুরস্কৃত
হচ্ছেন শহীদুজ্জামান সেলিম (‘সুড়ঙ্গ’)।
শ্রেষ্ঠ শিশুশিল্পী
নির্বাচিত হয়েছেন মো. লিয়ন (‘আম কাঁঠালের ছুটি’)। একই চলচ্চিত্রে বিশেষ পুরস্কার পাচ্ছেন
আরিফ হাসান ও আনাইরা খান। সংগীত বিভাগে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন মোস্তাফিজুর রহমান
চৌধুরী ইমন। শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন বালাম (‘প্রিয়তমা’) এবং শ্রেষ্ঠ গায়িকা
হয়েছেন অবন্তী দেব সিঁথি (‘সুড়ঙ্গ’)।
এছাড়া ‘প্রিয়তমা’
চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি, শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ
এবং শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন।
কারিগরি বিভাগে
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাচ্ছেন তাসনীমুল হাসান (‘রক্তজবা’), শ্রেষ্ঠ
সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে পুরস্কৃত হচ্ছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (‘সুড়ঙ্গ’)।
এ বছর পুরস্কারপ্রাপ্তদের
তালিকায় অভিনয়, সংগীত, পরিচালনা, চিত্রনাট্য, সম্পাদনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা,
শব্দগ্রহণ, পোশাক পরিকল্পনা ও মেকআপসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখার গুণী শিল্পী ও কলাকুশলীরা
স্থান পেয়েছেন।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন