সংবাদ

রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০২:৫৪ পিএম

রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
৬ দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ। ছবি : সংবাদ

মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার (৭ জুন) দুপুর একটা থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়।

ইন্টার্ন চিকিৎসকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা।

আজ দুপুরে ইন্টার্ন চিকিৎসকেরা মেডিকেল কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিরাজ। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজ বন্ধ করে দেওয়ায় ২ হাজারের বেশি রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইন্টার্নরা সেবা বন্ধ রাখায় বিকল্প উপায়ে চিকিৎসাসেবা সচল রাখার চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদী ধর্মঘট চললে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার (৭ জুন) দুপুর একটা থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়।

ইন্টার্ন চিকিৎসকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা।

আজ দুপুরে ইন্টার্ন চিকিৎসকেরা মেডিকেল কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিরাজ। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজ বন্ধ করে দেওয়ায় ২ হাজারের বেশি রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইন্টার্নরা সেবা বন্ধ রাখায় বিকল্প উপায়ে চিকিৎসাসেবা সচল রাখার চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদী ধর্মঘট চললে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত