সংবাদ

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০২:৪০ পিএম

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এই সংক্ষিপ্ত সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলার এই নাজুক চিত্র তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়। মার্চ ও এপ্রিল মাসের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে দেখা যায়:

খুন ও অপহরণ: মোট ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে এবং ১৯৬ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন।

ছিনতাই ও ডাকাতি: দেশে ২৯৪টি ছিনতাই এবং ৯০টি ডাকাতির ঘটনা রেকর্ড করা হয়েছে।

চুরি ও পুলিশের ওপর হামলা: আলোচিত সময়ে ২ হাজার ২১৪টি চুরির ঘটনার পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি।

নারী ও শিশু নির্যাতন: নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে রেকর্ড ৩ হাজার ৪৯৬টি।

প্রতিবেদনে নারী ও শিশুদের ওপর হওয়া সহিংসতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। তথ্য অনুযায়ী, এই সময়ে: ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন নারী। গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন। ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নাজুক ছিল।"

তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের এই শুরুর দিনগুলোতে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট এবং অরাজকতার মতো অপরাধগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি, বরং তা অব্যাহত রয়েছে যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত