সংবাদ

ঈদের পর ঢাকাকে মশা, যানজট ও আবর্জনা মুক্ত করতে ডিএসসিসি’র নতুন পরিকল্পনা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

ঈদের পর ঢাকাকে মশা, যানজট ও আবর্জনা মুক্ত করতে ডিএসসিসি’র নতুন পরিকল্পনা

ঈদের পরপরই রাজধানীকে মশামু্ক্ত, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই লক্ষ্য বাস্তবায়নে এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে মশক নিধন বা বর্জ্য ব্যবস্থাপনা শতভাগ সফল করা সম্ভব নয়। ঢাকাকে একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ঈদের পর প্রতিটি এলাকায় মশা নিধন পরিচ্ছন্নতা অভিযানে জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

আব্দুস সালাম আরও জানান, যানজট নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিতে হলে পাড়া-মহল্লা ভিত্তিক সচেতনতা প্রয়োজন। করপোরেশনের সেবার পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হলে ঢাকার চেহারা দ্রুত বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হাজারীবাগ এলাকার প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

ঈদের পর ঢাকাকে মশা, যানজট ও আবর্জনা মুক্ত করতে ডিএসসিসি’র নতুন পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

ঈদের পরপরই রাজধানীকে মশামু্ক্ত, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই লক্ষ্য বাস্তবায়নে এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে মশক নিধন বা বর্জ্য ব্যবস্থাপনা শতভাগ সফল করা সম্ভব নয়। ঢাকাকে একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ঈদের পর প্রতিটি এলাকায় মশা নিধন পরিচ্ছন্নতা অভিযানে জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

আব্দুস সালাম আরও জানান, যানজট নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিতে হলে পাড়া-মহল্লা ভিত্তিক সচেতনতা প্রয়োজন। করপোরেশনের সেবার পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হলে ঢাকার চেহারা দ্রুত বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হাজারীবাগ এলাকার প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত