নদী ও জাহাজিদের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’-এর প্রচারণায় নতুনভাবে যুক্ত হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীন-এর কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। গানটির নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।
চলচ্চিত্রটির নির্মাতা
মোহাম্মদ নূরুজ্জামান জানান, মাস্তুল-এর গল্প আবর্তিত হয়েছে নদী ও ভাসমান মানুষের জীবনকে
কেন্দ্র করে। সেই আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গান খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত বেছে
নেওয়া হয়েছে ‘আমায় ভাসাইলি রে’। শুরুতে নতুন গান তৈরির পরিকল্পনা থাকলেও আলোচনার একপর্যায়ে
বারবার ফিরে আসে পল্লীকবির এই জনপ্রিয় গানটির নাম। পরে সবার মতামতের ভিত্তিতে এটিকেই
চূড়ান্ত করা হয়।
গানটির নতুন সংগীতায়োজন
করেছেন লাবিক কামাল গৌরব। গানটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, সিনেমাটিতে সংগ্রামী মানুষের
জীবনের গল্প উঠে এসেছে। নির্মাতার ইচ্ছাতেই ছবির প্রচারণার জন্য গানটি যুক্ত করা হয়েছে।
এর আগে তিনি ‘আমায় ভাসাইলি রে’ গানের কিছু অংশে কণ্ঠ দিয়েছিলেন। যদিও ছবিতে তাঁর কোনো
সংলাপ নেই, তবু তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। গান ও অভিনয়ের সমন্বয়ে
মাস্তুল নিয়ে তিনি আশাবাদী বলেও জানান।
গত বছর মস্কো আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসব-এ বিশ্বপ্রিমিয়ার হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে
প্রশংসা কুড়িয়েছে মাস্তুল। ছবিটিতে আরও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল,
আরিফ হাসান এবং সিফাত বন্যা। আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা
রয়েছে মাস্তুল। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘আমায় ভাসাইলি রে’ প্রকাশের মাধ্যমে
ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন