অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান। স্থানয়ি সময় গতকাল মঙ্গলবার (৯ জুন) ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন নিয়ে দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিটি।
জানা যায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে গঠিত কমিটি জানিয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরা শেষ হওয়ার পর তর বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এ সংক্রান্ত দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে কমিটি জানিয়েছে, মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মহররমের প্রথম দশক তথা আশুরার শোককাল শেষ হওয়ার পরই তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইন (আ.)-এর শোক পালনের দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শোকাহতদের জন্য প্রয়োজনীয় সেবা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক সমন্বয়ের কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানগুলোর সময়সূচি ও বিস্তারিত নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে যেসব অনুমান ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসব গুজবের কারণে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও সতর্ক করা হয়।
সবশেষে বলা হয়, অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন চালায়। এতে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বহু সাধারণ ইরানি নিহত হন বলে উল্লেখ করা হয়।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন