সংবাদ

পাঁচ দশকের বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে নূতন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম

পাঁচ দশকের বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে নূতন

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তি নায়িকা নূতন অভিনয় জীবনের ৫৫ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ এই পথচলায় তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, দেশের চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।

ময়মনসিংহের ব্রাহ্মপল্লীর মেয়ে রত্না চলচ্চিত্রে এসে হয়ে ওঠেন নূতন। বরেণ্য অভিনেত্রী সুমিতা দেবীর হাত ধরেই তার চলচ্চিত্রে আগমন। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটির জন্যই রত্নার নাম বদলে রাখা হয় ‘নূতন’, আর সেই নামেই তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

নূতনের অভিনয়জীবনের অন্যতম মাইলফলক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা এগারোজন’। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই ছবিতে অভিনয়কে তিনি নিজের জীবনের সেরা কাজগুলোর একটি বলে মনে করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা এই চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে গভীরভাবে গেঁথে আছে।

ক্যারিয়ারের শুরুতেই সাফল্য পেলেও ব্যক্তিগত কারণে একসময় প্রায় পাঁচ বছর অভিনয় থেকে দূরে ছিলেন নূতন। পরে নায়ক রাজ রাজ্জাকের ‘পাগলা রাজা’ সিনেমার মাধ্যমে আবারও নিয়মিত অভিনয়ে ফেরেন। সেই প্রত্যাবর্তনের পর শুরু হয় তার সাফল্যের নতুন অধ্যায়।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নূতন। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানী গানের রাজা’, ‘নাচে নাগিন’ এবং ‘শত্রু ধ্বংস’।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। এর মধ্যে ‘বদনাম’, ‘লাইলী মজনু’, ‘প্রাণ সজনী’, ‘সোনা বউ’, ‘ধর্ম আমার মা’, ‘আদিল’, ‘নীতিবান’, ‘স্ত্রীর পাওনা’, ‘আব্দুল্লাহ’ এবং ‘আঁখি মিলন’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

চলচ্চিত্রে ৫৫ বছরের পথচলা প্রসঙ্গে নূতন বলেন, দর্শকের ভালোবাসা ও সম্মানই তার সবচেয়ে বড় অর্জন। এত বছর পরও মানুষের আন্তরিকতা ও শ্রদ্ধা তাকে আবেগাপ্লুত করে এবং শিল্পীজীবনের প্রাপ্তিগুলোকে আরও অর্থবহ করে তোলে।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নূতনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং শিল্পের প্রতি নিবেদন আগামী প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

পাঁচ দশকের বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে নূতন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত