সংবাদ

প্রকাশ্যে জুঁইয়ের কণ্ঠে ‘পান খাইলা না’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

প্রকাশ্যে জুঁইয়ের কণ্ঠে ‘পান খাইলা না’

এই প্রজন্মের ফোক সঙ্গীতশিল্পী ইসরাত জাহান জুঁইয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন ফোক গান ‘পান খাইলা না’। গানটির কথা ও সুর সংগ্রহ করা হয়েছে লোকঐতিহ্য থেকে। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহি।

দুই সপ্তাহ আগে জুঁইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ গানটি প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

এদিকে খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে জুঁইয়ের নতুন মৌলিক গান ‘তুষের আগুন’। গানটির কথা ও সুর করেছেন এবি বাবু। ইতোমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুঁই। নির্মাতা খান মাহি আগামী কয়েক দিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু করবেন বলে জানা গেছে।

শুধু নতুন গানই নয়, সরাসরি গানের অনুষ্ঠান নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। গত পহেলা বৈশাখে দেশ টিভির সরাসরি সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন তিনি। দুই মাসের ব্যবধানে আবারও আগামী শুক্রবার বিকেল ৩টায় দেশ টিভির লাইভ অনুষ্ঠানে গান শোনাবেন জুঁই।

এ প্রসঙ্গে জুঁই বলেন, “সরাসরি গান গাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সেটা দেশে হোক কিংবা বিদেশে স্টেজ শো, কিংবা টেলিভিশনের লাইভ অনুষ্ঠান—সব ক্ষেত্রেই শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকে। ফোনে দর্শক-শ্রোতারা কথা বলেন, গানের অনুরোধ করেন, যা পুরো আয়োজনকে আরও উপভোগ্য করে তোলে। দেশ টিভিকে আন্তরিক ধন্যবাদ আমাকে আবারও সরাসরি গান পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য।”

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, “‘পান খাইলা না’ গানটির কথা ও সুর সংগ্রহ করা হলেও গানটির প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। আর ‘তুষের আগুন’ সম্পূর্ণ মৌলিক গান। আমার বিশ্বাস, যারা নিয়মিত আমার গান শোনেন তারা গানটি ভীষণ পছন্দ করবেন। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।”

ফোক গানের জগতে জুঁইয়ের কণ্ঠে প্রকাশিত ‘তুমি বুঝলানা’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’, ‘মরার কোকিলে’ ও ‘প্রেমের হাওয়া’ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি ‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘বন্ধু আইবা’, ‘জীবন মানেই তো যন্ত্রণা’, ‘কলিজা ভুনা’, ‘এক খান পান চাইলাম পান দিলেনা’, ‘তোর পিরিতের এতো জ্বালা’ এবং ‘আইলানা আইলানা বন্ধু’সহ একাধিক কাভার গানও প্রশংসিত হয়েছে।

ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীতে অনার্স সম্পন্ন করা জুঁই বর্তমানে একই বিষয়ে মাস্টার্স করছেন। সংগীতাঙ্গনের পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ‘শ্যুটার’, ‘অবতার’ এবং ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’ সিনেমায় কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

ব্যক্তিগত জীবনে জুঁই এক সন্তানের জননী। তার একমাত্র ছেলে নাহিয়ান ইসলাম রাজ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

প্রকাশ্যে জুঁইয়ের কণ্ঠে ‘পান খাইলা না’

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত