সংবাদ

আজ মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

আজ মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘ডাকঘর’ নিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছে নাট্যদল পালাকার। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটির ১০৪তম প্রদর্শনী।

মুক্তির আকাঙ্ক্ষা, কল্পনার বিস্তার এবং জীবন-দর্শনের গভীর উপলব্ধিকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি দীর্ঘদিন ধরেই দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। নাটকের মূল চরিত্র অমল এক মুক্ত আত্মার প্রতীক, যে সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে অসীমের দিকে ছুটে যেতে চায়। শরতের উৎসবমুখর আবহ, গগন হরকরার গানের সুর এবং নানা চরিত্রের উপস্থিতিতে তার সেই মুক্তির আকাঙ্ক্ষা আরও গভীর হয়ে ওঠে।

নাটকের গল্পে দেখা যায়, ঠাকুরদা কখনো দইওয়ালা, কখনো প্রহরী, আবার কখনো ফকিরের বেশে অমলের কল্পনার জগৎকে বিস্তৃত করেন। মাধবদত্ত ও অমলের দুই ভিন্ন সত্তার দ্বন্দ্ব এবং মুক্তির অনুসন্ধানই নাটকের মূল উপজীব্য। শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে অমল যেন স্বাধীনতার পথে উড়ে যাওয়া এক মুক্ত ঘুড়িতে পরিণত হয়।

নাটকটির নির্দেশক শামীম সাগর বলেন, “মানুষ সবসময় এক ধরনের পূর্ণতার সন্ধানে থাকে। সীমাবদ্ধ জীবন থেকে অসীমের দিকে যাত্রাই প্রকৃত মুক্তি। ‘ডাকঘর’-এ আমরা সেই মুক্তির আনন্দকেই উদযাপন করেছি।”

প্রযোজনাটিতে অমল চরিত্রে অভিনয় করছেন নাহিদ স্মৃতি, মাধবদত্ত চরিত্রে ফরহাদ লিমন এবং ঠাকুরদা চরিত্রে আমিনুর রহমান মুকুল। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চারু পিন্টু, অবনী, শিশির, একা, সানজানা, সম্রাট, রমিজ, সাজ্জাদসহ আরও অনেকে।

দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় এই নাটকের নতুন দুটি মঞ্চায়ন নিয়েও আশাবাদী পালাকার। নাট্যদলের প্রত্যাশা, রবীন্দ্রনাথের মানবমুক্তির চিরন্তন দর্শন নতুন করে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

আজ মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত