মধ্যবিত্ত জীবনের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের গল্প নিয়ে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ পৌঁছেছে ৫০তম পর্বে। ১১ জুন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় নাটকটির বিশেষ এই পর্ব।
আওরঙ্গজেবের রচনায়
এবং নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নির্মিত ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন,
নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা,
জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মলসহ আরও অনেকে।
নাটকের গল্প আবর্তিত
হয়েছে ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। পরিবারের কর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন
সরকার, যিনি সততা ও আদর্শের প্রতীক। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে তার সংসার। পরিবারের
প্রতিটি সদস্যের চিন্তা-ভাবনা, স্বপ্ন ও জীবনদর্শনের ভিন্নতা মধ্যবিত্ত সমাজের বাস্তব
চিত্রকে তুলে ধরেছে নাটকটিতে।
বড় ছেলে মবিন অর্থনৈতিক
সফলতাকেই জীবনের প্রধান লক্ষ্য মনে করে মধ্যবিত্তের সীমাবদ্ধতা ভাঙতে চায়। অন্যদিকে
ছোট ছেলে বিশ্বাস করে বাবার আদর্শ অনুসরণ করাই প্রকৃত সার্থকতা। দুই মেয়েও স্বাধীনচেতা
জীবনযাপনের স্বপ্ন দেখে। পরিবারের মা এখনও সন্তানদের ছোট মনে করে আগলে রাখতে চান। আর
জমিরউদ্দিন সরকারের স্বপ্ন, সন্তানরা প্রতিষ্ঠিত হলে গ্রামের বাড়িতে ফিরে শান্তিতে
জীবন কাটানো। কিন্তু নানা সংকট ও বাস্তবতার কারণে সেই স্বপ্ন সহজে পূরণ হয় না।
নির্মাতা নজরুল
ইসলাম রাজু বলেন, “আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতি ও জীবনসংগ্রামের গল্পই তুলে
ধরার চেষ্টা করেছি। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে। দর্শকরা
চরিত্রগুলোর মধ্যে নিজেদের খুঁজে পাবেন।”
প্রতিদিনের পরিচিত
জীবনযুদ্ধ, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং ছোট ছোট আনন্দ-বেদনার গল্পে ‘মিডল ক্লাস
ফ্যামিলি’ ইতোমধ্যেই দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন