লাক্স সুপারস্টারখ্যাত অভিনেত্রী শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। সম্প্রতি সেই নৃত্যচর্চার স্বীকৃতি হিসেবে তিনি সম্মাননায় ভূষিত হয়েছেন।
কয়েকদিন আগে ‘নৃত্যাঙ্গণ’
আয়োজিত এক অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে বিশেষ সম্মাননা গ্রহণ করেন শানু। এ অর্জনে
উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, চারপাশের নানা অপ্রাপ্তি ও ব্যস্ততার মাঝেও ছোট ছোট প্রাপ্তি
তাকে নতুন করে অনুপ্রাণিত করে। একজন অভিনেত্রী ও লেখক হিসেবে আগেও সম্মাননা পেয়েছেন,
তবে নৃত্যের জন্য এমন স্বীকৃতি এবারই প্রথম বলে জানান তিনি।
বর্তমানে শানু নিয়মিত
অভিনয় করছেন আশীষ রায় পরিচালিত ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ
টেলিভিশনে প্রচারিত হয়েছে তার অভিনীত সোহেল আলমান পরিচালিত ধারাবাহিক ‘জলজোছনা’।
অভিনয় জীবনের দুই
দশক পার করা এই শিল্পী জানান, দীর্ঘ পথচলায় তিনি সবসময় শেখার চেষ্টা করেছেন। সিনিয়র
শিল্পী ও নির্মাতাদের সহযোগিতা এবং ভালোবাসা তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে। তবে এখনও
এমন কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি, যা তাকে পুরোপুরি তৃপ্তি দিতে পারে। সেই কাঙ্ক্ষিত
চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি।
উল্লেখ্য, মিস্টার
বাংলাদেশ সিনেমায় অভিনয়ের পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও
সক্রিয় শানুর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ভালোবাসা এপার ওপার, লিপস্টিক, প্রিয়তম
মেঘ, ঘুণ মানুষ, ইতি মেঘবালক, একলা আকাশ ও ত্রিভুজ।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন