উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী ববিতা দীর্ঘ কয়েক মাস দেশে কাটানোর পর আবারও কানাডায় ছেলের কাছে যাচ্ছেন। সম্প্রতি তিনি একুশে পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। অভিনয়ে বিশেষ অবদান এবং সংগ্রামী মা হিসেবে একমাত্র ছেলে অনিককে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ তিনি ‘মা পদক ২০২৬’ এবং ‘হুজ হু’ সম্মাননাও পেয়েছেন।
বিভিন্ন রাষ্ট্রীয়
ও বিশেষ সম্মাননা পাওয়ার কারণে গত কয়েক মাস ধরে নানা টেলিভিশন সাক্ষাৎকার ও ব্যক্তিগত
কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী। তবে এখন তার মূল লক্ষ্য ছেলের
সঙ্গে সময় কাটানো এবং জন্মদিন উদযাপন করা।
আগামী কিছুদিনের
মধ্যেই তিনি কানাডার উদ্দেশে রওনা দেবেন। সেখানে অবস্থানকালে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য
‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। এ অনুষ্ঠানে তাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট
অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
ববিতা জানান, প্রতিদিন
ভিডিও কলে ছেলের সঙ্গে কথা হলেও তাকে খুব বেশি মনে পড়ে। তাই দ্রুতই ছেলের কাছে ফিরতে
চান। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন বলেও আশা প্রকাশ
করেছেন তিনি।
উল্লেখ্য, ববিতা
সর্বশেষ অভিনয় করেছেন পুত্র এখন পয়সাওয়ালা সিনেমায়। এরপর দীর্ঘ সময় তাকে নতুন কোনো
চলচ্চিত্রে দেখা যায়নি। তবে এখনও ভালো গল্প ও মানসম্মত চরিত্র পেলে অভিনয়ে ফিরতে আগ্রহী
বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন