অবশেষে প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’-এর প্রথম টিজার। যশরাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সে প্রথমবারের মতো কেন্দ্রীয় নারী গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বলিউড তারকা আলিয়া ভাটকে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
২০২৪ সালে ‘আলফা’
নির্মাণের ঘোষণা আসার পর থেকেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আলিয়া। অ্যাকশননির্ভর
চরিত্রে তাকে কেমন দেখা যাবে, তা নিয়ে ছিল ব্যাপক কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান
ঘটিয়ে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম ঝলক।
সিনেমাটিতে একজন
সাহসী ও দক্ষ নারী গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। চরিত্রটির জন্য দীর্ঘ
সময় ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মার্শাল আর্ট, অস্ত্র পরিচালনা এবং কঠিন অ্যাকশন
দৃশ্যের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে।
টিজারে দেখা যায়,
ববি দেওল অভিনীত চরিত্রটি আলিয়ার বাবার ভূমিকায় রয়েছেন। জন্মদিনের দিনে মেয়ের হাতে
তুলে দেন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্বই ধীরে ধীরে রূপ নেয় বিপজ্জনক এক গোপন
অভিযানে। এরপর শুরু হয় শত্রুদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই ও একের পর এক রোমাঞ্চকর মিশন।
স্বল্প সময়ের টিজারেই
অ্যাকশন দৃশ্যে নিজের শক্তিশালী উপস্থিতির জানান দিয়েছেন আলিয়া। তার আত্মবিশ্বাসী অভিনয়,
দুর্দান্ত অ্যাকশন এবং পর্দাজুড়ে দৃঢ় ব্যক্তিত্ব ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে।
যশরাজ স্পাই ইউনিভার্সে
এর আগে ক্যাটরিনা কাইফ ‘টাইগার’ সিরিজে এবং দীপিকা পাড়ুকোন ‘পাঠান’-এ গোয়েন্দা চরিত্রে
অভিনয় করেছেন। সম্প্রতি কিয়ারা আদভানিও এই ইউনিভার্সের অংশ হয়েছেন। তবে ‘আলফা’কে বিশেষ
করে তুলেছে এর নারী-কেন্দ্রিক গল্প, যেখানে পুরো কাহিনির কেন্দ্রবিন্দুতে থাকছেন আলিয়া
ভাট।
‘স্টুডেন্ট অব দ্য
ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা আলিয়া ভাট ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’সহ
একাধিক প্রশংসিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে সময়ের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে
প্রতিষ্ঠিত করেছেন।
সবকিছু ঠিক থাকলে
আগামী ৩ জুলাই মুক্তি পাবে ‘আলফা’। এখন দর্শকদের অপেক্ষা, স্পাই ইউনিভার্সে আলিয়ার
নতুন এই অবতার কতটা সাড়া ফেলতে পারে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন