পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সীমান্ত দিয়ে পুশইন (অবৈধ অনুপ্রবেশ) বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে দিল্লির কাছে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে ফরিদপুরের সালথা উপজেলা প্রেস ক্লাব উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ভারত থেকে বাংলাদেশে পুশইন করার যে চেষ্টা চালানো হচ্ছে, বিজিবি সীমান্তে সতর্ক থেকে তা প্রতিহত করছে। তিনি আরও বলেন, যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট আন্তর্জাতিক নীতিমালা রয়েছে। আমরা আশা করব, ভারত সরকার সেই নীতিমালা মেনেই কাজ করবে। রাতের আঁধারে পুশইন করা থেকে তারা বিরত থাকবে। একইভাবে বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে থাকলে বাংলাদেশও নিয়ম মেনে তাদের ফেরত পাঠাবে।
সালথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার ও বিএনপি নেতা আসাদ মাতুব্বর।
/

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন