নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (১৩ জুন) ‘জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এদিন বিল এলাকায় বট, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করা হয়। পরে বিলের পানিদূষণ রোধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে ‘পাখি চত্বর’ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমেদ। আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক কারিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জবই বিল এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ বিলে একটি ইকো-ট্যুরিজম পার্ক এবং একটি অংশকে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল’ হিসেবে ঘোষণার দাবি জানান। প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বিল রক্ষায় সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা গত ১১ বছর ধরে এই বিলের সুরক্ষায় কাজ করে আসছে।
/

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন