নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে পৈশাচিক নির্যাতনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৩ জুন) নির্যাতিতা গৃহবধূ হাসিনা খাতুন বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে আব্দুল মতিনের শ্যালক ও শ্যালকের স্ত্রীও রয়েছেন। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে হাসিনা খাতুনের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগ তুলে একটি মানববন্ধনে বক্তব্য দেন হাসিনা। এরই জেরে পরদিন শুক্রবার সকালে আসামিরা তার বাড়িতে চড়াও হয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে হাসিনা ও তার স্বামীকে মারধর করে। একপর্যায়ে হাসিনাকে বাড়ির পাশের একটি ডাব গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে তার শরীরে ও বিশেষ অঙ্গে ঝালের গুঁড়ো মাখিয়ে দেওয়া হয়। এ সময় আব্দুল মতিন মন্ডল তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে ভুক্তভোগী গৃহবধূর মেয়ের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্যাতনের সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মারধর, শ্লীলতাহানি ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন