আজ শনিবার মধ্যরাত পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিতাসের আওতাধীন এলাকার সব ধরনের গ্রাহকদের আজ রাতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। আর এই কারণেই শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে গ্যাস সংকটের এই সময়ে তিতাসের আওতাধীন এলাকার গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন