সংবাদ

ব্রাজিল ছেড়ে দুধে গোসল, নতুন ঠিকানা আর্জেন্টিনা!

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:২০ পিএম

ব্রাজিল ছেড়ে দুধে গোসল, নতুন ঠিকানা আর্জেন্টিনা!
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ‘গুডবাই’, দুধ গোসল করে আর্জেন্টাইন সোহান

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলের দীর্ঘ দিনের সমর্থক সোহান দুধ দিয়ে গোসল করে  আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হলেন।

শনিবার (১৩ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বালতি ভরা আধা মণ দুধ মাথা ও শরীরে দিয়ে গোসল করে তিনি আর্জেন্টিনা দলকে সমর্থন দিলেন। বিশ্বকাপ এবারেও তারা জয়ী হবে আশা প্রকাশ করেন।

এর আগে বিকেলে ব্রাজিলের জার্সি পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আসেন। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের সামনে দুধ দিয়ে গোসল করেন। এ সময় আর্জেনটিনার সমর্থকরা ফুলের মালা পরিয়ে আর হাত তালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সোহানের বাড়ি বিভাগীয় নগরী রংপুরের মেডিকেল পুর্বগেট এলাকায়। তিনি বেসরকারি নার্সিং কলেজের বিএসসি বিভাগের শিক্ষার্থী।

সোহান বলেন, “আমি ব্রাজিলকে মনে প্রাণে সমর্থন করতাম। কিন্তু তারা নাকি ৫ বার বিশ্বকাপ জিতেছে। সেটা অনেক অনেক দিন আগের ঘটনা। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে। সেই টুনার্মেন্টে ব্রাজিল পরাজিত হয়।

সোহান আরও বলেন, “আর্জেন্টিনা দলের খেলা তার ভীষণ পছন্দ। তাদের খেলার যে ধরণ তা বিশ্বের যে কোনো দলের চেয়ে একদম ভিন্ন।”

সোহান মেসির প্রশংসা করে বলেন, তার প্রিয় খেলোয়াড় মেসিকে ফুটবলের জাদুকর বলা হয়।তার ছন্দময় খেলা সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমিদের মুগ্ধ করে।

এদিকে, বিকেলে দুধ দিয়ে গোসলের পর ব্রাজিলের প্রতি সমর্থন প্রত্যাহার করার ঘোষণা দেন সোহান।পরে আর্জেন্টিনার সমর্থকরা বুকে টেনে নিয়ে জার্সি পরিয়ে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

ব্রাজিল ছেড়ে দুধে গোসল, নতুন ঠিকানা আর্জেন্টিনা!

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলের দীর্ঘ দিনের সমর্থক সোহান দুধ দিয়ে গোসল করে  আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হলেন।

শনিবার (১৩ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বালতি ভরা আধা মণ দুধ মাথা ও শরীরে দিয়ে গোসল করে তিনি আর্জেন্টিনা দলকে সমর্থন দিলেন। বিশ্বকাপ এবারেও তারা জয়ী হবে আশা প্রকাশ করেন।

এর আগে বিকেলে ব্রাজিলের জার্সি পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আসেন। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের সামনে দুধ দিয়ে গোসল করেন। এ সময় আর্জেনটিনার সমর্থকরা ফুলের মালা পরিয়ে আর হাত তালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সোহানের বাড়ি বিভাগীয় নগরী রংপুরের মেডিকেল পুর্বগেট এলাকায়। তিনি বেসরকারি নার্সিং কলেজের বিএসসি বিভাগের শিক্ষার্থী।

সোহান বলেন, “আমি ব্রাজিলকে মনে প্রাণে সমর্থন করতাম। কিন্তু তারা নাকি ৫ বার বিশ্বকাপ জিতেছে। সেটা অনেক অনেক দিন আগের ঘটনা। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে। সেই টুনার্মেন্টে ব্রাজিল পরাজিত হয়।

সোহান আরও বলেন, “আর্জেন্টিনা দলের খেলা তার ভীষণ পছন্দ। তাদের খেলার যে ধরণ তা বিশ্বের যে কোনো দলের চেয়ে একদম ভিন্ন।”

সোহান মেসির প্রশংসা করে বলেন, তার প্রিয় খেলোয়াড় মেসিকে ফুটবলের জাদুকর বলা হয়।তার ছন্দময় খেলা সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমিদের মুগ্ধ করে।

এদিকে, বিকেলে দুধ দিয়ে গোসলের পর ব্রাজিলের প্রতি সমর্থন প্রত্যাহার করার ঘোষণা দেন সোহান।পরে আর্জেন্টিনার সমর্থকরা বুকে টেনে নিয়ে জার্সি পরিয়ে দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত