ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিপাকে ইংল্যান্ড। হ্যারি কেইনদের অনুশীলনের বেশ কিছু সরঞ্জাম খোয়া গিয়েছে। এর ফলে ব্যাহত হয়েছে ক্রোয়েশিয়া ম্যাচের প্রস্তুতি।
যুক্তরাষ্ট্রর কানসাস সিটিতে
বিশ্বকাপের ঘাঁটি করেছে ইংল্যান্ড। সেখানেই অনুশীলন করছেন ইংল্যান্ডের ফুটবলারেরা।
কানসাস সিটি থেকে যাতায়াত করে ম্যাচ খেলবেন তারা। প্রথম ম্যাচের আগে সেখানে পৌঁছোনোর
কথা ছিল অনুশীলনের কিছু সামগ্রী। তার মধ্যে কিছু জিনিস রাস্তায় চুরি হয়ে গিয়েছে বলে
অভিযোগ। ফুটবল অ্যাসোসিয়েশন (এফে) জানিয়েছে, মিসৌরির সয়োপ সকার ভিলেজে যাওয়ার পথে গাড়িতে
চুরির ঘটনা ঘটেছে। চুরি গিয়েছে অনুশীলনের বল, ফুটবলারদের বুটসব বেশ কিছু জিনিস। ক্ষতির
পরিমাণ ঠিক কত, তা জানায়নি এফএ।
প্রতিযোগিতা শুরুর আগে ফ্লোরিডার
ওয়েস্ট পাম বিচে প্রস্তুতি শিবির করেছিল ইংল্যান্ড। সেখান থেকেই সরঞ্জামগুলি পাঠানো
হয়েছিল কানসাস সিটির ঘাঁটিতে। দল পৌঁছোনোর আগেই সব সরঞ্জাম পৌঁছে দেয়ার ব্যবস্থা
করা হয়েছিল। এই পরিস্থিতিতে এফএ কর্তারা সময় নষ্ট করতে চাননি। নতুন করে সব ব্যবস্থা
করা হয়েছে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদন
অনুযায়ী কেন এবং জুড বেলিংহ্যামের বুট পাওয়া যায়নি। নতুন বুট সঙ্গে তাদের এখন মানিয়ে
নিতে হচ্ছে। অনুশীলনের বেশ কিছু বল, ম্যাসাজ টেবিল, হোটাইট বোর্ড, বিশ্লেষণ সামগ্রী
এবং প্রয়োজনী জিনিস পাওয়া যায়নি। এর ফলে প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে বেশ সমস্যায়
পড়ে ইংল্যান্ড শিবির। এই ঘটনায় হতাশ ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
আগামী ১৮ জুন ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
ম্যাচ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন