কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং দীর্ঘ ২৪ বছরের খরা কাটিয়ে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ও দলের লক্ষ্য স্পষ্ট করেন তিনি।
এমনকি বিশ্বকাপের সেরা খেলোয়াড়
হওয়া নিয়েও মাথাব্যথা নেই ভিনিসিয়ুসের। ব্রাজিলকে কীভাবে বিশ্বচ্যাম্পিয়ন করা যায়,
এই মুহূর্তে সেটিই তার একমাত্র ব্রত।
গত শুক্রবার ব্রাজিলিয়ান এই উইঙ্গার
বলেন, ‘ব্যক্তিগত অর্জন নিয়ে আমি একেবারেই উদ্বিগ্ন নই। আমি এখানে বিশ্বকাপের সেরা
খেলোয়াড় হতে আসিনি। আমি এসেছি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সঙ্গী হতে। ব্রাজিলকে শীর্ষে
উঠতে সাহায্য করাই আমার লক্ষ্য’।
ভিনিসিয়ুস বলছেন, তাদের বিশ্বকাপ
শুরু হয়েছে আরও অনেক আগেই, ‘আগামীকাল (আজ) নয়, আমাদের বিশ্বকাপ আরও বেশ কিছুদিন আগেই
শুরু হয়ে গেছে। আমরা আমাদের প্রস্তুতি, উন্নতি আর মাঠের খেলার প্রতি পূর্ণ মনোযোগী’।
২০০২ বিশ্বকাপের সাফল্যের পর
গত পাঁচটি বিশ্বকাপে খালি হাতে ফিরতে হয়েছে সেলেসাওদের। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে
ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছে। সেই ক্ষত এবার দলের ক্ষুধা আরও
বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ভিনিসিয়ুস, ‘বিশ্বকাপ অন্য যে কোনো টুর্নামেন্টের থেকে
আলাদা। গত বিশ্বকাপ থেকে আমি শিখেছি, শেষ মিনিট পর্যন্ত আমাদের মনোযোগ ধরে রাখতে হবে।
গতবারের ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি’।
পুরো ফিট না থাকায় প্রথম ম্যাচ
থেকে ছিটকে গেছেন নেইমার। কবে ফিরতে পারবেন সেটি নিয়েও আছে সংশয়। এ অবস্থায় ভিনিসিয়ুসের
দিকে তাকিয়ে থাকবে গোটা ব্রাজিল। ডাগআউটে নিজের পুরোনো কোচ কার্লো আনচেলোত্তিকে পেয়ে
উচ্ছ্বসিত ভিনিসিয়ুস, ‘আনচেলোত্তির অধীনে খেলা সবসময়ই আমার জন্য বিশেষ কিছু, কারণ তিনি
আমাকে মাঠে পূর্ণ স্বাধীনতা দেন। আমি শুধু গোল করার কথা বলছি না, ভালো ফুটবল খেলার
কথা বলছি। আমি কয় গোল করলাম এটা একদমই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন
খেললো’।
গত আসরের চেয়ে এবার আরও ভালো
সময় কাটবে বলে আশা করছেন এই রিয়াল মাদ্রিদ তারকা, ‘চার বছরে আমি অনেক ম্যাচ খেলেছি।
আগের চেয়ে অভিজ্ঞও হয়েছি। আশা করছি দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটাতে পারবো। কোচ বলে
দিয়েছেন, আমাদের পুরো ৯০ মিনিট একই উদ্যমে খেলতে হবে। কারণ বিশ্বকাপে ছোট ছোট মুহূর্তই
অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে’।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন