মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের সময় ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করেছে দুই ভারতীয় চোরাকারবারি।
শনিবার (১৩ জুন) রাতে নিয়মিত টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি চালালে একজন ভারতীয় চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার রাত আনুমানিক পৌনে নয়টা থেকে সোয়া নয়টার মধ্যে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় সেখানে দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারির গতিবিধি লক্ষ করে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পিছু না হটে উল্টো ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা চালায়। এমন পরিস্থিতিতে নিজেদের জীবন বাঁচাতে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে ফায়ার করেন বিজিবি সদস্যরা।
এতে বিজিবির গুলিতে একজন চোরাকারবারি আহত হয়। তবে ঘটনার পরপরই আহত ব্যক্তিসহ অপর সহযোগী ভারতের দিকে পালিয়ে যায়।
সীমান্তের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়ে বর্তমানে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে তারা সাফ জানিয়ে দিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন