সংবাদ

২ মামলায় ডা. দীপু মনির জামিন স্থগিত চায় রাষ্ট্র

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

২ মামলায় ডা. দীপু মনির জামিন স্থগিত চায় রাষ্ট্র

সাবেক মন্ত্রী ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি যে দুটি মামলায় জামিন পেয়েছিলেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রবিবার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালতে পৃথক এই আবেদন দুটি শুনানির জন্য কার্য তালিকায় রয়েছে।

এর আগে হাইকোর্ট বিভাগ পৃথক দুটি মামলায় ডা. দীপু মনিকে জামিন প্রদান করেছিলেন।

ডা. দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানিয়েছেন, এখন পর্যন্ত সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে।দীপু মনির বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলার মধ্যে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি ও নির্দেশনার মতো গুরুতর সব অভিযোগ রয়েছে।

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে তিনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর গা-ঢাকা দিলেও ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

২ মামলায় ডা. দীপু মনির জামিন স্থগিত চায় রাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সাবেক মন্ত্রী ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি যে দুটি মামলায় জামিন পেয়েছিলেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রবিবার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালতে পৃথক এই আবেদন দুটি শুনানির জন্য কার্য তালিকায় রয়েছে।

এর আগে হাইকোর্ট বিভাগ পৃথক দুটি মামলায় ডা. দীপু মনিকে জামিন প্রদান করেছিলেন।

ডা. দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানিয়েছেন, এখন পর্যন্ত সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে।দীপু মনির বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলার মধ্যে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি ও নির্দেশনার মতো গুরুতর সব অভিযোগ রয়েছে।

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে তিনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর গা-ঢাকা দিলেও ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত