সংবাদ

সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন, মুক্তিতে বাধা নেই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ পিএম

সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন, মুক্তিতে বাধা নেই

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আপাতত তার কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই।

আদালতে আজ অধ্যাপক কলিমুল্লাহর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব এবং আইনজীবী কাজী আহসান হাবিব।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত বছরের ৬ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন, মুক্তিতে বাধা নেই

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আপাতত তার কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই।

আদালতে আজ অধ্যাপক কলিমুল্লাহর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব এবং আইনজীবী কাজী আহসান হাবিব।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত বছরের ৬ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত