সংবাদ

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুন) ভোরে উপজেলার কেওয়াটখালী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তার মাথা থেঁতলানো অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুন) ভোরে উপজেলার কেওয়াটখালী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তার মাথা থেঁতলানো অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত