দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক একটি সূত্র।
রোববার (১৪ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার প্রেক্ষিতে তাকে দুবাইয়ে আটক করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।
সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে আটকের তথ্য জানানো হয়েছে।
ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করেছে। বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
সংশ্লিষ্ট তথ্যমতে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করবে।
দুর্নীতির অভিযোগে দায়ের করা একাধিক মামলার তদন্তের মুখে ছিলেন বেনজীর আহমেদ। দুদকের আবেদনের পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এখন তার আটকের পর আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন