সংবাদ

জলাবদ্ধতা নিরসনে ভেদা খাল খনন শুরু

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

জলাবদ্ধতা নিরসনে ভেদা খাল খনন শুরু
ফেনীর পরশুরামে ভেদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করছেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু। ছবি : সংবাদ

ফেনীর পরশুরাম উপজেলায় তিন কিলোমিটার দীর্ঘ ভেদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর এলাকায় এ কাজের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর থেকে কহুয়া নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খালের এই পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ টাকা। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গঠিত প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ভেদা খালের পুনঃখনন শেষ হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি নির্ধারিত সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

জলাবদ্ধতা নিরসনে ভেদা খাল খনন শুরু

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত