সংবাদ

দর্শনা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

দর্শনা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
জুলফিকার (২২)

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগে দর্শনার জয়নগর ও ভারতের গেদে সীমান্তের শূন্যরেখায় রেললাইনের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক জুলফিকার দর্শনা পৌর এলাকার জয়নগরের বাসিন্দা। তিনি রামনগর এলাকার একটি বিস্কুট কারখানার শ্রমিক।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্ত এলাকায় গিয়েছিলেন জুলফিকার। এ সময় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্টের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করেন তারা। বিষয়টি টের পেয়ে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। জুলফিকারের সঙ্গীরা পালিয়ে গেলেও বিএসএফ তাকে ধরে ফেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করার অভিযোগে জুলফিকারকে আটক করেছে বিএসএফ। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

দর্শনা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগে দর্শনার জয়নগর ও ভারতের গেদে সীমান্তের শূন্যরেখায় রেললাইনের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক জুলফিকার দর্শনা পৌর এলাকার জয়নগরের বাসিন্দা। তিনি রামনগর এলাকার একটি বিস্কুট কারখানার শ্রমিক।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্ত এলাকায় গিয়েছিলেন জুলফিকার। এ সময় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্টের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করেন তারা। বিষয়টি টের পেয়ে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। জুলফিকারের সঙ্গীরা পালিয়ে গেলেও বিএসএফ তাকে ধরে ফেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করার অভিযোগে জুলফিকারকে আটক করেছে বিএসএফ। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত