সংবাদ

বর্জ্য থেকে বিশ্বসেরা: আর্জেন্টাইন আসাদোর গল্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

বর্জ্য থেকে বিশ্বসেরা: আর্জেন্টাইন আসাদোর গল্প

বর্জ্য থেকে বিশ্বমানের খাবার

আর্জেন্টিনার সবচেয়ে প্রাচীন ও প্রিয় রীতিগুলোর একটি হলো 'আসাদো' বা আর্জেন্টাইন বার্বিকিউ। খোলা আকাশের নিচে কাঠের আগুনে মাংস গ্রিল করার এই সংস্কৃতি দেশটির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং সময়ের সঙ্গে এটি আরও বিকশিত হচ্ছে।

দেখতে সাদামাটা এই আয়োজনে দরকার হয় শুধু আগুন, একটি গ্রিল ও কয়েক টুকরো মাংস। সঙ্গে যুক্ত হয় স্থানীয় সুস্বাদু ম্যালবেক ওয়াইন এবং দীর্ঘ সময় ধরে চলা প্রাণবন্ত আড্ডা, যাকে স্থানীয়রা বলেন 'সোব্রেমেসা'।

সময়ের পরিক্রমায় এই গ্রামীণ রন্ধনপ্রথা আজ পরিণত হয়েছে বিশ্বমানের রন্ধনশিল্পে, যা বিশ্বের শ্রেষ্ঠ তালিকায় জায়গা করে নিয়েছে এবং দেশের নতুন প্রজন্মের শেফদের অনুপ্রাণিত করছে। এক সময়ের সস্তা ও সাধারণ মানুষের খাদ্য থেকে আজকের বিশ্বখ্যাত 'মিশেলিন গাইড'-এ পৌঁছানোর এই যাত্রা মোটেই সহজ ছিল না।

আসাদোর উপত্তির কাহিনি

ভাষাগতভাবে 'আসাদো' একটি ক্রিয়াপদ, যার অর্থ পোড়ানো বা গ্রিল করা। কিন্তু আর্জেন্টিনায় এর আরও একটি অর্থ আছে — এটি গরুর পাঁজরের একটি বিশেষ অংশ, যা যেকোনো জমজমাট বার্বিকিউয়ের প্রধান আকর্ষণ।

ঊনবিংশ শতকে যখন আর্জেন্টিনায় ব্রিটিশ মালিকানাধীন মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে ওঠে, তখন এই পাঁজরের অংশটিকে অপ্রয়োজনীয় বর্জ্য বলেই গণ্য করা হতো। ব্রিটিশ কোম্পানিগুলোর মূল লক্ষ্য ছিল টিনজাত মাংস তৈরি, যা সহজে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের কাছে পাঠানো যেত। হাড়ের পরিমাণ বেশি এবং হাড় ছাড়ানোর খরচ অতিরিক্ত হওয়ায় তারা এই অংশ বাদ দিয়ে স্থানীয় কসাইখানায় কম দামে বিক্রি করে দিত। বিদেশে চাহিদা না থাকায় স্থানীয় মানুষ এটিকেই তাদের নিত্যদিনের খাবারে পরিণত করে, যা থেকেই জন্ম নেয় আজকের আসাদো সংস্কৃতি।

নিম্নমানের খাবার থেকে আভিজাত্যের প্রতীক

আজকের আসাদোর সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর অনেকটাই অতীতে সমাজের প্রান্তিক মানুষের খাবার ছিল। মল্লেজা, রিনিয়ন বা চিনচুলিনের মতো নাড়িভুঁড়ি ও ভেতরের অংশ একসময় কসাইখানার দাসরা খেত, যা এখন আসাদোর সবচেয়ে অভিজাত পরিবেশনায় পরিণত হয়েছে।

স্কার্ট স্টেক বা 'এনত্রানিয়া'র অবস্থাও একই রকম ছিল। কয়েক দশক ধরে এই পাতলা মাংসের কোনো বাণিজ্যিক মূল্যই ছিল না — কসাইরা নিজেরাই এটি খেতেন বা সস্তায় বিক্রি করতেন। নব্বইয়ের দশকে এর সরবরাহ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বুয়েনস আইরেসের নদীতীরবর্তী জনপ্রিয় গ্রিল রেস্তোরাঁগুলোতে এটি সরবরাহ শুরু করেন। দ্রুতই এটি গ্রাহকদের মন জয় করে প্রিমিয়াম কাটে রূপান্তরিত হয়।

বিশ্বায়নের প্রভাব ও নতুন ধারার কাট

বুয়েনস আইরেসের আধুনিক রেস্তোরাঁ সংস্কৃতি ও বৈশ্বিক প্রভাবে আসাদো এখন আরও বৈচিত্র্যময়। তরুণ শেফ ও বিশেষায়িত কসাইদের হাত ধরে আন্তর্জাতিক ধারার সঙ্গে মিলিয়ে যুক্ত হচ্ছে নতুন নতুন কাট।

'পিকানিয়া' আগে সাধারণ রাম্প মাংস হিসেবে বিক্রি হতো। নব্বইয়ের দশকে আর্জেন্টাইনরা ব্রাজিল ভ্রমণে গিয়ে এর জনপ্রিয়তা দেখে দেশে ফিরে এটিকে প্রিমিয়াম কাট হিসেবে প্রতিষ্ঠিত করে। কাঁধের ওপরের 'মারুচা' মাংসটি মার্কিন 'ফ্ল্যাট আয়রন স্টেক' ট্রেন্ড অনুসরণ করে আর্জেন্টিনায় পরিচিতি পায়। হাড়সহ বড় রিবআই কাট 'টমাহক' পাঁচ-ছয় বছর আগেও স্থানীয় কসাইখানায় অপরিচিত ছিল, কিন্তু ইন্টারনেটের কারণে এখন এটি বহুল পরিচিত।

উচ্চমানের রেস্তোরাঁগুলো এখন সাধারণ কাটের ভেতরেও বিশেষ অংশ আলাদা করে পরিবেশন করছে, যেমন পাঁজরের মাঝের সেরা অংশ বা রিবআইয়ের সবচেয়ে রসালো টুকরো।

মাংসের টুকরোটি যেখান থেকেই আসুক, আর্জেন্টাইনদের কাছে আসাদো শুধু একটি খাবার নয় — এটি তাদের আবেগ ও সংস্কৃতির প্রতিচ্ছবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বর্জ্য থেকে বিশ্বসেরা: আর্জেন্টাইন আসাদোর গল্প

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত