সংবাদ

বিশ্বকাপ উপভোগের জন্য নিজের বাড়িতেই গড়ে তুলুন মিনি স্টেডিয়াম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

বিশ্বকাপ উপভোগের জন্য নিজের বাড়িতেই গড়ে তুলুন মিনি স্টেডিয়াম

বিশ্বকাপ এলেই উন্মাদনার মাত্রা বেড়ে যায় বহুগুণ। প্রিয় দলের হার-জিত নিয়ে আলোচনা, পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি — এসব মিলিয়েই তৈরি হয় উসবের আবহ। খেলা দেখার এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করতে অনেকেই এখন নিজের বসার ঘরকেই রূপ দিচ্ছেন ছোট্ট একটি স্টেডিয়ামে। একটু পরিকল্পনা ও সৃজনশীল সাজসজ্জার মাধ্যমেই এটি সম্ভব।

আরামদায়ক বসার ব্যবস্থা করুন

হোম স্টেডিয়ামের প্রথম শর্তই হলো স্বস্তিকর পরিবেশ। টিভি বা প্রজেক্টরের সামনে সোফা, চেয়ার অথবা মেঝেতে কুশন বিছিয়ে এমনভাবে বসার জায়গা সাজান যাতে সবার দৃষ্টিতে কোনো বাধা না থাকে। অনেকজন একসঙ্গে খেলা দেখলে এই ব্যবস্থা আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।

প্রিয় দলের থিমে ঘর সাজান

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স — যে দলেরই সমর্থক হোন না কেন, তাদের পতাকা, জার্সি বা নির্দিষ্ট রং দিয়ে ঘর সাজাতে পারেন। দেয়ালে পোস্টার, টেবিলে ফুটবল আকৃতির ডেকোরেশন বা দলের রঙের বেলুন যুক্ত করলে ঘরে ঢুকেই বিশ্বকাপের আমেজ টের পাওয়া যাবে।

আলো ও শব্দে গড়ুন স্টেডিয়ামের আবহ

স্টেডিয়ামের আসল আকর্ষণ এর পরিবেশ। সেটি ঘরে আনতে এলইডি বা রঙিন স্ট্রিপ লাইট ব্যবহার করতে পারেন। খেলা শুরুর আগে মূল আলো কমিয়ে দিলে স্ক্রিনের প্রতি মনোযোগ বাড়ে। ভালো মানের স্পিকার থাকলে দর্শকদের উল্লাস ও ধারাভাষ্য আরও জীবন্ত মনে হয়।

বড় পর্দায় খেলা দেখুন

সম্ভব হলে টিভির পাশাপাশি প্রজেক্টর ব্যবহার করুন। এতে গোল, সেভ বা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনেক বেশি স্পষ্ট ও বাস্তব মনে হয়, যা স্টেডিয়ামে বসে খেলা দেখার কাছাকাছি অনুভূতি দেয়।

খাবারের আয়োজন রাখুন

খেলা দেখার সময় হালকা খাবার ছাড়া আনন্দ অসম্পূর্ণ থেকে যায়। পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস, বার্গার, পিজা বা অন্য স্ন্যাকসের সঙ্গে ঠান্ডা পানীয় বা জুস রাখলে সবাই স্বাচ্ছন্দ্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।

প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করুন

একা খেলা দেখার চেয়ে দলবেঁধে দেখার মজাই আলাদা। বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে ছোট আয়োজন করে গোলের সময় একসঙ্গে চিকার করা বা ম্যাচ নিয়ে আলোচনা করাই হোম স্টেডিয়ামের প্রকৃত সৌন্দর্য।

চার বছর পর ফিরে আসা এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করতে খুব বেশি খরচ ছাড়াই, সামান্য পরিকল্পনা ও প্রিয়জনদের সঙ্গ নিয়ে আপনার ঘরই হয়ে উঠতে পারে ফুটবল উন্মাদনার আসল কেন্দ্রবিন্দু।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপ উপভোগের জন্য নিজের বাড়িতেই গড়ে তুলুন মিনি স্টেডিয়াম

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত