সংবাদ

গরমের তীব্রতা কমাতে খেতে পারেন জিরা পানি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৩১ পিএম

গরমের তীব্রতা কমাতে খেতে পারেন জিরা পানি

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখা একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ঘাম, পানিশূন্যতা এবং দুর্বলতা থেকে বাঁচতে অনেকেই নানা রকম পানীয়ের সাহায্য নেন। এর মধ্যে সহজলভ্য ও কার্যকর একটি প্রাকৃতিক উপায় হতে পারে জিরা পানি।

রান্নাঘরের এই চেনা মসলাটি কেবল খাবারের স্বাদ বাড়ায় না, একই সঙ্গে শরীর ঠান্ডা রাখতে, হজমে সহায়তা করতে এবং গরমজনিত দুর্বলতা কাটাতেও সাহায্য করে। তাই গরমের দিনগুলোতে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে দৈনন্দিন খাদ্যতালিকায় এক গ্লাস জিরা পানি যোগ করতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ

  • পানি ১ লিটার
  • ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ
  • তেঁতুলের মাড় ২-৩ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
  • আখের গুড় আধা কাপ
  • বিট লবণ ১ চা চামচ
  • পরিবেশনের জন্য বরফ

তৈরির পদ্ধতি

জিরা পানি তৈরি করা একদম সহজ। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন এবং স্বাদ পরীক্ষা করুন। প্রয়োজন হলে নিজের পছন্দ অনুযায়ী টক বা মিষ্টি কমিয়ে-বাড়িয়ে নিতে পারেন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন এই পুষ্টিকর ও সতেজতাদায়ক পানীয়টি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

গরমের তীব্রতা কমাতে খেতে পারেন জিরা পানি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখা একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ঘাম, পানিশূন্যতা এবং দুর্বলতা থেকে বাঁচতে অনেকেই নানা রকম পানীয়ের সাহায্য নেন। এর মধ্যে সহজলভ্য ও কার্যকর একটি প্রাকৃতিক উপায় হতে পারে জিরা পানি।

রান্নাঘরের এই চেনা মসলাটি কেবল খাবারের স্বাদ বাড়ায় না, একই সঙ্গে শরীর ঠান্ডা রাখতে, হজমে সহায়তা করতে এবং গরমজনিত দুর্বলতা কাটাতেও সাহায্য করে। তাই গরমের দিনগুলোতে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে দৈনন্দিন খাদ্যতালিকায় এক গ্লাস জিরা পানি যোগ করতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ

  • পানি ১ লিটার
  • ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ
  • তেঁতুলের মাড় ২-৩ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
  • আখের গুড় আধা কাপ
  • বিট লবণ ১ চা চামচ
  • পরিবেশনের জন্য বরফ

তৈরির পদ্ধতি

জিরা পানি তৈরি করা একদম সহজ। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন এবং স্বাদ পরীক্ষা করুন। প্রয়োজন হলে নিজের পছন্দ অনুযায়ী টক বা মিষ্টি কমিয়ে-বাড়িয়ে নিতে পারেন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন এই পুষ্টিকর ও সতেজতাদায়ক পানীয়টি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত