সংবাদ

পতাকা বৈঠক শেষে ১২ জনকে ফেরত নিল ভারত

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:২৯ পিএম

পতাকা বৈঠক শেষে ১২ জনকে ফেরত নিল ভারত
শূন্যরেখায় চার দিন কাটানোর পর নিজ দেশে ফিরছেন ১২ জন। ছবি : সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় টানা ৪ দিন আটকে থাকার পর অবশেষে সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নেওয়া হয়।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, আজ সকালে সীমান্তের ১৫০/৩ এস পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা। বিএসএফের পক্ষে ছিলেন রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। বৈঠকে সংক্ষিপ্ত আলোচনার পর শূন্যরেখায় চার দিন ধরে অবস্থানরত ১২ জনকে ফিরিয়ে নিতে রাজি হয় বিএসএফ। এরপরই তারা ওই ব্যক্তিদের নিয়ে ভারতে ফিরে যান।

এর আগে শুক্রবার (১২ জুন) ভোরে উপজেলার চর চিলমারী সীমান্তের চরবিলগাথুয়া এলাকা দিয়ে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে জোর করে বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা করে বিএসএফ। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন। সেখানে চার দিন ধরে তারা মানবেতর জীবন যাপন করছিলেন। শনিবার (১৩ জুন) এক দফা পতাকা বৈঠক হলেও বিএসএফ তখন তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

পতাকা বৈঠক শেষে ১২ জনকে ফেরত নিল ভারত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত