আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। সহসভাপতি হয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আহমদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান মাহমুদ।
অ্যামচ্যামের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক সেবা, ভোক্তাপণ্য, রেমিট্যান্স ও ডিজিটাল পেমেন্ট খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে সৈয়দ মোহাম্মদ কামালের। তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন, বার্জার পেইন্টস বাংলাদেশ ও এসিআই লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অ্যামচ্যামের সহসভাপতি এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এর পরিচালক ছিলেন।
আলাউদ্দিন আহমদের ২৫ বছরের বেশি করপোরেট নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি অ্যামচ্যাম, ফিকি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের বিভিন্ন দায়িত্বে ছিলেন।
অন্যদিকে রেজাউর রহমান মাহমুদের অর্থনীতি, কৌশল ও জনসংযোগ খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ডিএইচএল এক্সপ্রেস ও বাংলালিংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নতুন নির্বাহী কমিটির অন্যান্য সদস্য হলেন ন্যাটকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল-মামুন এম. রাশেল, এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন এবং শপআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা আতাউর রহিম চৌধুরী।
দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা, ইউএস ট্রেড শো পুনরায় চালু, সদস্যপদ সম্প্রসারণ এবং নীতিগত সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে অ্যামচ্যামের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে অ্যামচ্যামের সদস্য, সরকারি কর্মকর্তা, যুক্তরাষ্ট্র দূতাবাসসহ বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, গবেষক, উন্নয়ন সহযোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন