সংবাদ

দুমকিতে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম

দুমকিতে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর দুমকিতে হামে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মারা যাওয়া শিশুটির নাম মুনতাহা। সে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সৈয়দ রফিকুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে হামের উপসর্গ নিয়ে মুনতাহাকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহীদুল হাসান বলেন, উপজেলা হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের রাখা সম্ভব হয় না। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

দুমকিতে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে হামে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মারা যাওয়া শিশুটির নাম মুনতাহা। সে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সৈয়দ রফিকুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে হামের উপসর্গ নিয়ে মুনতাহাকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহীদুল হাসান বলেন, উপজেলা হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের রাখা সম্ভব হয় না। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত