সংবাদ

বাগেরহাটে অনলাইন জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৩

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:১৯ পিএম

বাগেরহাটে অনলাইন জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৩
অনলাইন জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার তিন যুবক। ছবি : সংবাদ

বাগেরহাটে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ জুন) রাতে সদর উপজেলার খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর এলাকার মো. নোমান (২২), চয়ন সেন (২৩) ও নজরুল ইসলাম (২৫)।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খানপুর কাচারিবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখানে অনলাইনে জুয়া পরিচালনা করা অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাগেরহাটে অনলাইন জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

বাগেরহাটে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ জুন) রাতে সদর উপজেলার খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর এলাকার মো. নোমান (২২), চয়ন সেন (২৩) ও নজরুল ইসলাম (২৫)।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খানপুর কাচারিবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখানে অনলাইনে জুয়া পরিচালনা করা অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত