সংবাদ

ঢাকা-বগুড়া মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ১০

প্রতিনিধি,শেরপুর (বগুড়া)
প্রতিনিধি,শেরপুর (বগুড়া)
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:২৭ পিএম

ঢাকা-বগুড়া মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ১০
বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাস ঘোগা ব্রিজ এলাকার ইউ-টার্নে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা-বগুড়া মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ১০

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাস ঘোগা ব্রিজ এলাকার ইউ-টার্নে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত