মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক ও টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন দুই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নের কয়েক শ মানুষ শহরের যুগির ঘোল এলাকায় পাউবো কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফের কাছে হস্তান্তর করেন। স্মারকলিপিতে বলা হয়, মেঘনার ভাঙনে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখন হুমকির মুখে। এরই মধ্যে অনেক বসতভিটা, কৃষিজমি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। এতে হাজারো মানুষ চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, এর আগে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। নদীর প্রবল স্রোতে জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙন আরও বাড়ছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সিসি ব্লক নির্মাণ ও টেকসই বাঁধ বাস্তবায়নের দাবি জানান তারা। পাউবো কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করে জরুরি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান এলাকাবাসী।
/

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন